1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

চকরিয়ায় ডিবি পুলিশের অভিযান: ২৯ হাজার ৯১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ১১:০৩ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী একটি এক্স নোহা গাড়িতে অভিযান চালিয়ে ২৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে এক মাদক ব্যবসায়ীকে আটক এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, শনিবার (১৬ নভেম্বর) গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের সামনে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি এক্স নোহা গাড়ি থামিয়ে তল্লাশি করলে সযত্নে লুকানো অবস্থায় ২৯ হাজার ৯১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির চালক নুরুল হক (৩৩) কে আটক করা হয়। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মোঃ শফির ছেলে।

পুলিশ জানায়, মাদকটি কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। আটক নুরুল হকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।

জেলা গোয়েন্দা পুলিশ বলছে, মাদক নির্মূলে তাদের অভিযান আরও জোরদার করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com