1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

সেন্টমার্টিনের কাছে দুই ট্রলারসহ ১৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ৯:৫৫ এএম

সাগর থেকে মাছ শিকার শেষে ফেরার সময় টেকনাফের দুটি ট্রলারসহ মোট ১৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার সেন্টমার্টিনের পূর্বদিকের বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, ছেঁড়া দ্বীপের কাছাকাছি সমুদ্র এলাকা থেকে একটি ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে এএ সদস্যরা। একইদিন আরও একটি ট্রলার থেকে ১০ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। প্রথম ট্রলারের ছয় জেলের পরিচয় শনাক্ত হলেও অন্য ট্রলারের জেলেদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে অবগত আছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com