1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১১/২০২৫ ৪:০৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে এক পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে করে দশ লক্ষাধিক টাকার স্বর্নালংকারসহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি (গোবিন্দপুর) এলাকার ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এঘটনায় ভুক্তভোগী ফারুক হোসেনের স্ত্রী আসমা খাতুন ওরফে খুকুমনি (৪০), ছেলে ফয়সাল হোসেন (২৫) এবং ভাগ্নে তৌফিক (৯) দারুন অসুস্থ হয়ে বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ফারুক হোসেনের শ্যালক বলেন, দোতলার সিঁড়ির ঘরের দরজা দিয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে। ফয়সাল হোসেনের আগামী শুক্রবার বিয়ে উপলক্ষে কনের জন্য কেনা স্বর্নালংকার, শাড়ি ও আনুষাঙ্গিক জিনিসপত্র কেনা হয়েছিলো। এসব জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ডাকাতি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সকলে বর্তমানে সুস্থ আছেন এমনটা জানান তিনি।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবীর মোল্লা বলেন, ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ইতোমধ্যে তারা তথ্য উদঘাটনের কাজ করছেন। যথোপযুক্ত প্রমাণাদি পেলেই দোষীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com