1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ১১:১২ এএম

টেকনাফের হোয়াইক্যংয়ে পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করার সময় চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে ওই সিএনজি অটোরিকশার তালা ভেঙে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে হোয়াইক্যং খারাইঙ্গাঘোনা এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন, গতকাল বিকেলে ও রাতে পৃথক অভিযানগুলো চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও সিএনজি অটোরিকশা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com