1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে র‌্যাব-এর অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-২

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১০:২১ এএম

কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠাপানিরছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০,০০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, মাদককারবারীরা ইয়াবার একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ৯০ হাজার ইয়াবা ও দুইটি বাটন ফোনসহ দুইজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল্লাহ (২৭), পিতা আবদুর রহিম এবং আনোয়ারা বেগম, স্বামী ছৈয়দ আহম্মদ। তারা দু’জনই টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com