1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা সহ রোহিঙ্গা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ৬:১৯ এএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জন রোহিঙ্গা আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও একটি সিএনজি আটক করেছে।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং এলাকা থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে ইয়াবার বড় চালান বহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি বিশেষ টহলদলটি তৎপরতা বাড়ায়। পরে সীমান্ত পিলার-৩৯ হতে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের ভেতরে হিজলিয়া এলাকায় পৌঁছালে সন্দেহভাজন সিএনজিটি থামিয়ে তল্লাশি করা হয়।

 

তল্লাশিতে সিএনজির চালকের সামনের বক্স ও সিটের নিচে অভিনব কায়দায় লুকানো থাকা ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং একটি এন্ড্রোয়েট মোবাইল (Oppo F27) জব্দ করা হয়।

 

এ সময় এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা আব্দুল্লাহ (২৪), পিতা মৃত মীর আহমেদ—কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

 

বিজিবি জানায়, আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ প্রচলিত আইনে মামলা দিয়ে পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

বিজিবির এই সফল অভিযানে সীমান্ত এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে বলে আশা করছে স্থানীয়রা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com