1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা ও ২০ লিটার চোলাই মদসহ দুই পাচারকারী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ৩:১৭ পিএম

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে বিজিবি’র হাতে ইয়াবা ও দেশীয় চোলাই মদসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ২৬ নভেম্বর রাতে মিয়ানমারের মংডু থেকে সাবরাং পয়েন্ট দিয়ে ইয়াবার বড় চালান ঢোকার খবরে সাবরাং বিওপি বেড়িবাঁধের কেওড়া বাগান এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টায় মাছ ধরার ছদ্মবেশে একটি নৌকা জিন্নাখালের পাশে পৌঁছালে বিজিবি দল ঘেরাও অভিযান চালায়।

পাচারকারী চক্রের এক সদস্য ব্যাগসহ পালাতে চাইলে ধাওয়া করে টেকনাফের কচুবনিয়ার মো. শফির ছেলে মো. গফুর আলম (২৪)–কে আটক করা হয়। ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকি দুই পাচারকারী নৌকা নিয়ে মিয়ানমারমুখী পালিয়ে যায়।

অপরদিকে সকাল ১০টায় দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী পায়রা সার্ভিস বাস তল্লাশির সময় কে-৯ দল ‘মেঘলা’ বাসের বক্সে থাকা মুরগির বিষ্ঠা ভর্তি বস্তা থেকে ২০ লিটার দেশীয় চোলাই মদ শনাক্ত করে। ঘটনাস্থলেই হ্নীলা দক্ষিণ ফুলেরডেইলের মৃত নজু মিয়ার ছেলে মো. হেলাল উদ্দিন (৫০)–কে আটক করা হয়।

ধৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com