1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা : প্রধানমন্ত্রী উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ

আবারও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ৯:৪৮ এএম

সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরের মৌলর শীল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মো. আজিম জানান, আটক জেলেরা সবাই দ্বীপের বাসিন্দা। ইলিয়াছের ট্রলারে ৬ জন এবং নুর আহমদের ট্রলারে আরও ৬ জন জেলে ছিলেন। ইঞ্জিন বিকল হয়ে ট্রলার ভাসতে থাকায় আরাকান আর্মির সদস্যরা ট্রলার দুটি আটক করে নিয়ে যায়।

এর আগে ১৮ নভেম্বরও টেকনাফের দুটি ট্রলারসহ ১৬ জেলেকে একইভাবে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। ধারাবাহিক এ ঘটনায় উপকূলজুড়ে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com