1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিনে জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই পর্যটন গড়তে এনসিপির মতবিনিময় সভা

✍️ প্রেস বিজ্ঞপ্তি •

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ৩:১২ পিএম

বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই পর্যটন শিল্প গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টেকনাফ উপজেলা শাখার আয়োজনে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন দলটির টেকনাফের প্রধান সমন্বয়কারী সায়েম সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোছাইন। উদ্বোধনী বক্তব্য দেন এনসিপি কক্সবাজারের সংগঠক আখতার হোছাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সংগঠক মুহাম্মদ ওমর ফারুক, প্রধান শিক্ষক বাবু মদন কান্তি রুদ্র, কেন্দ্রীয় যুবশক্তির সংগঠক আসিফ বাপ্পি, জাতীয় ছাত্রশক্তির সংগঠক আতাহার সাকিব, এনসিপি টেকনাফের যুগ্ম সমন্বয়কারী বাহাউদ্দিন, সংগঠক মুহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য জমিল উদ্দিন, স্থানীয় পর্যটন ব্যবসায়ী মুহাম্মদ রফিক ও সাইফুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা বলেন, সেন্টমার্টিনের নাজুক পরিবেশ ও প্রবালপ্রাচীর রক্ষায় সময়োপযোগী উদ্যোগ গ্রহণ জরুরি। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা, পরিবেশবান্ধব পর্যটন নীতি প্রণয়ন এবং বিকল্প আয়ের সুযোগ তৈরির ওপর জোর দিতে হবে। সভায় অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও পর্যটনের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে এমন উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com