1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৫ দিনে ৪ জনের মৃত্যু: চকরিয়ায় সড়কে ঝরল শিশুসহ ২ প্রাণ আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা : প্রধানমন্ত্রী উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ১:০২ পিএম

টেকনাফের নাফ নদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী সফল অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে নতুন সুইচ গেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মিয়ানমারের মংডু এলাকা থেকে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে বেড়িবাঁধ ও কেওড়া বাগান এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও পরবর্তীতে কেওড়া জঙ্গলে কাদা-মাটির নিচে লুকানো ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com