1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৫ দিনে ৪ জনের মৃত্যু: চকরিয়ায় সড়কে ঝরল শিশুসহ ২ প্রাণ আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা : প্রধানমন্ত্রী উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

টেকনাফে লম্বা মিজানের বাড়িতে নৌবাহিনীর অভিযান: বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ৩:৫৭ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকায় নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাড়িতে এ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং টেকনাফ নৌবাহিনী কনটিনজেন্ট।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে—

১টি বিদেশি পিস্তল, ২টি দেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, ১০টি গ্রেনেড, প্রচুর গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com