1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

শাহ আজমের ‘ফায়ার শো’ জন্মদিন: অল্পের জন্য প্রাণে রক্ষা, পুড়ল মোটরসাইকেল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ৯:২৬ এএম

কক্সবাজারের টেকনাফে ব্যাডমিন্টন কোর্টে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেছেন আলোচিত ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটর শাহ আজম সরকার।
হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোছনের ছেলে আজম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

ঘটনাটি ঘটে ৭ ডিসেম্বর রাতে। আগুনে সাজানো সেই কোর্টে তিনি ব্যাডমিন্টন খেলেন এবং ভিডিও পোস্ট করে লেখেন— “Alhamdulillah 30 years done.”
পরবর্তীতে কন্টেন্ট বানানোর সময় দামী একটি মোটরসাইকেলেও আগুন ধরে ভস্মীভূত হয়। আরেক ভিডিওতে দেখা যায়— পাঁচ লিটার পেট্রোল ঢালার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আজম ও সেলিম নামে অপর এক যুবক।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জনসমক্ষে দাহ্যবস্তু ব্যবহারকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইনে দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন। তারা বলেন, শীত মৌসুম হওয়ায় আগুন দ্রুত বড় ধরণের দুর্ঘটনা ঘটাতে পারতো।

ঘটনার ভিডিওধারক কনটেন্ট ক্রিয়েটর বেলাল ও অন্যান্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আগুন নিয়ে ভিডিও তৈরির বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।
এর আগে ২৮ নভেম্বর কনটেন্ট ক্রিয়েটর আল আমিন একইভাবে আগুনের কন্টেন্ট বানাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, শাহ আজম ২০১৯ সালে আত্মসমর্পণ করা ১০২ জন মাদক কারবারির দলে ছিলেন এবং দুই বছর কারাবাস শেষে মুক্তি পান। জন্মদিনের ঘটনায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com