1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফের পাহাড়ে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার ৭ ভিকটিম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ৯:৪০ এএম

টেকনাফের গহিন পাহাড়ে কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ মানবপাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে নারী-পুরুষ ও শিশুসহ ৭ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন- আবদুর রহমান (৩২), হামিদ হোসেন (২৮) ও হেলাল উদ্দীন (৩০) – সবার বাড়ি বাহারছড়া ইউনিয়নে।

৮ ডিসেম্বর সোমবার দুপুরে কেরনতলীতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড স্টেশন টেকনাফের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য জানান।

উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন- তসলিমা (২৫), মো. সোহাইল (৪), হোসেনা বিবি (৫), হাসনা (১৮), শাহিদা (১৯), বশির আহমেদ (২৬) এবং উখিয়ার নুর মোহাম্মদ (৪০)।

কোস্টগার্ড জানায়, পূর্বে আটক পাচারকারীদের তথ্য ও গোয়েন্দা সূত্রে জানা যায় যে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে কয়েকজনকে পাহাড়ে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভিকটিমদের উদ্ধার ও পাচারকারীদের আটক করার পাশাপাশি তাদের দেওয়া তথ্য অনুযায়ী দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ভিকটিমরা জানান, সংঘবদ্ধ পাচারচক্র উন্নত জীবনের প্রলোভনে ডেকে এনে তাদের পাহাড়ে আটক করে রেখেছিল এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা চালাচ্ছিল।

কোস্টগার্ড জানিয়েছে, আটক পাচারকারী, উদ্ধার ভিকটিম এবং জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com