1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

টেকনাফে ২ মানবপাচারকারী চক্রের সদস্য আটক

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ১০/১২/২০২৫ ৯:৩৮ এএম

টেকনাফ সীমান্তে সাগর পথে মানব পাচারের প্রাক্কালে ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। শনিবার রাতে মেরিন ড্রাইভ সংলগ্ন মুন্ডার ডেইল এলাকায় বিশেষ অভিযানে পাচারকারীদের ট্রলার আটক করা হয়। এ সময় ছদ্মবেশে থাকা পাচার চক্রের সদস্য মো. আলম (১৯) ঘটনাস্থল থেকে আটক হয়। পরে অভিযান অব্যাহত রেখে রাতে ইসমাঈল (২৮) নামের আরেক সদস্যকে আটক করা হয়।

ভুক্তভোগীরা জানান, উচ্চ বেতনে চাকরি ও কম খরচে বিদেশ যাওয়ার প্রলোভনে তাদের ফাঁদে ফেলা হয়। তদন্তে মালয়েশিয়াভিত্তিক এক সদস্যের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, আটক আসামি ও ভুক্তভোগীদের প্রশাসনিক প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com