1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী ও কৃষিশ্রমিক নিতে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিন উপকূলে ১৫০০ বস্তা সিমেন্টসহ দুই বোটে ২২ পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১২/২০২৫ ১২:২৮ পিএম

সেন্টমার্টিন দ্বীপ লাগোয়া বঙ্গোপসাগর থেকে ১৫০০ বস্তা সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২২ পাচারাকারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার দিবাগত রাতে নিয়মিত টহল পরিচালনার সময় নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা গভীর সমুদ্রে সন্দেহজনক দুটি কাঠের বোট শনাক্ত করে। নৌবাহিনী কাছে গেলে বোট দুটি পালানোর চেষ্টা করলে সেগুলো আটক করা হয়।
আটক হওয়া ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামক বোট দুটি থেকে ১৫০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত বোট, সিমেন্ট এবং আটক ২২ চোরাকারবারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com