1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার করলেন কক্সবাজারের পুলিশ সুপার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১২/২০২৫ ৪:০১ পিএম

কক্সবাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান।

১০ ডিসেম্বর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় সম্ভাব্য চ্যালেঞ্জ, করণীয় এবং নির্বাচনকে ঘিরে পারস্পরিক সহযোগিতার দিকগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

পুলিশ সুপার বলেন, “ভোটারদের নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোটাধিকার নিশ্চিত করাই কক্সবাজার জেলা পুলিশের মূল লক্ষ্য, এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাসসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com