1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

টেকনাফে বন্ধুত্বের ফাঁদে অপহরণ: ৯৯৯ এ ফোন দ্রুত পুলিশ অভিযানে যুবক উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১২/২০২৫ ২:৩৬ পিএম

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় বন্ধুত্বের সুযোগ নিয়ে এক যুবককে অপহরণ করে মালয়েশিয়া পাচারের চেষ্টা করা হয়।

৯ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে এহেসান উল্লাহকে একটি মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয় একই এলাকার যুবক আবছার। পরে তাকে পাহাড়ি এলাকায় আটক রাখা হয়।

১১ ডিসেম্বর এলাকাবাসীর ৯৯৯ ফোনের পর টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এহেসানকে উদ্ধার করে। পুলিশ তৎপরতায় পাচারকারীরা তাকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের পরিচয় শনাক্ত হয়েছে, তবে কাউকে আটক করা যায়নি। ভুক্তভোগীর পরিবার দারিদ্র্য ও ভয়ে মামলা করতে পারছে না।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com