1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাঁকখালী নদীবন্দরের সীমানা পিলার স্থাপনে বাধা: ৯ জনের নামসহ ৪০০ জন আসামি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১২/২০২৫ ২:৪৫ পিএম

কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বাঁকখালী নদীতে নদীবন্দরের দখলমুক্ত জায়গায় সীমানা পিলার স্থাপন কার্যক্রম ভন্ডুলের ঘটনায় বিআইডব্লিউটিএ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বন্দর কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন জেলা যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাঈল, ঠিকাদার আতিকুল ইসলাম, শাপলাপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল খালেক, কর্মচারী মোহাম্মদ আজাদ, আইনজীবী সৈকত দে, মোহাম্মদ ইউসুফ, সাইফুদ্দিন খালেদ, ব্যবসায়ী আদনান সাউদ ও হান্নান সাউদ।

২০১৯ সালের যৌথ জরিপে কস্তুরাঘাট এলাকায় কক্সবাজার নদীবন্দরের জন্য নির্ধারিত জমি দীর্ঘদিন অবৈধ দখলে ছিল। গত সেপ্টেম্বরে জেলা প্রশাসনের সহায়তায় বিআইডব্লিউটিএ ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ করে ৬৩ একর জায়গা দখলমুক্ত করে। ৭ ডিসেম্বর সীমানা পিলার বসাতে গেলে উচ্ছেদকৃতদের বাধায় কার্যক্রম ভন্ডুল হয়।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মামলা তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com