1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ভারতীয় কর্মকর্তারা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ২:০৫ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার জেরে উত্তপ্ত বাংলাদেশ। গতকাল ক্ষুব্ধ সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করেন। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

এ নিয়ে কথা বলেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করবেন।

শশী থারুর বলেন, “সংঘর্ষের কারণে, (দূতাবাসের কর্মকর্তারা) দুটি ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন। বিষয়টি হতাশার। কারণ যেসব বাংলাদেশি ভারতে আসতে চাচ্ছেন তারা অভিযোগ করছেন তারা আগের মতো সহজে ভারতের ভিসা পাচ্ছেন না। এমন পরিস্থিতি তাদের আমাদের সরকারের সহায়তার বিষয়টি কঠিন হয়ে যাচ্ছে।”

“আমি আশা করি এখন বা পারে স্বাভাবিকরণ হবে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে বলব, আপনারা প্রতিবেশীর সঙ্গে এই গভীর সম্পর্ককে গুরুত্ব দিন। যেমনটা বাজপায়ী সাহেব বলেছিলেন, ‘আমরা সেখানে আছি যেখানে আমরা আছি, তারা সেখানে আছে, যেখানে তারা আছে। তাদের আমাদের সঙ্গে কাজ করা শিখতে হবে।”

ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে কংগ্রেসের এই এমপি বলেছেন, “সরকারকে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ঢাকায় থাকা ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং পরিস্থিতি ঠান্ডা করার জন্য যা করার দরকার তা করার জন্য অনুরোধ করবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com