1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১২/২০২৫ ১১:১১ এএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযান চালায়। অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের ঘর তল্লাশি করে তিনটি পিস্তল, ভিন্ন ভিন্ন মডেলের ০৯ রাউন্ড লাইভ এ্যামুনিশন, ৪ রাউন্ড পিস্তল বল, দেশীয় অস্ত্র ২টি এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com