1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড

টেকনাফে ১,২০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ৩:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ১,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃত কিশোরের বয়স ১৫ বছর বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

ঘটনাটি ঘটে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরান পল্লানপাড়া এলাকায়। টেকনাফ–কক্সবাজার সড়কের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ অফিস গেটসংলগ্ন রাস্তার ফুটপাত থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুর নাম ফরিদ আলম (১৫)। সে উখিয়া থানাধীন কুতুপালং ক্যাম্প-০৭ এর বাসিন্দা। তার পিতা কামাল হোসাইন এবং মাতা হামিদা খাতুন। অভিযানের সময় তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো একটি কালো পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটির ভেতর থেকে অ্যামফিটামিনযুক্ত ১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১১৫ গ্রাম।

এ ঘটনায় টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটককৃত কিশোরকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com