1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৭৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ১১:০৯ এএম

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর মধ্য অধিকাংশ রোহিঙ্গা বলে জানা গেছে।

রবিবার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নৌবাহিনীর টহলরত একটি জাহাজ তাদের আটক করে।

নৌবাহিনীর মিডিয়া উইং জানায়, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক একটি নৌযান শনাক্ত করে নৌবাহিনী। পরে তল্লাশি চালিয়ে নৌযানটিতে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুকে পাওয়া যায়, যারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে নৌবাহিনীর তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এ ঘটনায় মানবপাচার চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com