1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

টেকনাফ থেকে পাচারকালে ৩ জিম্মি উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ৩:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৩ জন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকার একটি ভুট্টা ক্ষেত ও পানের বরজ থেকে তাদের উদ্ধার করা হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আরও কিছু জিম্মিকে প্রাণনাশের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী গহিন পাহাড়ে পালিয়ে যায়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপরাধ চক্রটি গ্রেপ্তারে বিজিবির অভিযান এখনও চলমান রয়েছে। উদ্ধারকৃতদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃত ব্যক্তিরা জানান, উন্নত ভবিষ্যৎ ও ভালো বেতনের প্রলোভন দেখিয়ে চক্রটি তাদের সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি নিচ্ছিল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com