1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

সেন্টমার্টিন চ্যানেলে এক জালে ১০ লাখ টাকার লাল কোরাল মাছ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ২:৪৮ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন চ্যানেলে একটি ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে প্রায় ৭’শ লাল কোরাল মাছ। এসব মাছ বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ টাকায়।

বুধবার সকালে সেন্টমার্টিন চ্যানেলের মৌলভীর শীল এলাকায় মাছগুলো ধরা পড়ে। পরে বিকেলে মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন একটি ট্রলারে করে মাছগুলো শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে নিয়ে আসেন জেলেরা।

ট্রলারমালিক মোহাম্মদ জাকারিয়া জানান, মঙ্গলবার দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রলারে মাঝি আবুল কালামের নেতৃত্বে নয়জন মাঝিমাল্লা ছিলেন। সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে সেন্টমার্টিন চ্যানেলে নোঙর করে জাল ফেলেন তাঁরা। বুধবার সকালে সেই জালেই ধরা পড়ে বিপুল পরিমাণ লাল কোরাল মাছ।

তিনি আরও জানান, প্রায় ৭’শ মাছের মধ্যে ৬৭৭টি মাছ বিক্রি করা হয়েছে। প্রথমে মণপ্রতি ২৪ হাজার টাকা দরে মোট ১২ লাখ টাকা দাম হাঁকা হলেও দরকষাকষির মাধ্যমে মণপ্রতি ২৩ হাজার টাকা দরে মোট ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, মাছগুলো বরফ দিয়ে মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে সংরক্ষণ করা হয়েছে। পরে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন বাজারে বিক্রির জন্য পাঠানো হবে। তিনি বলেন, “সুস্বাদু কোরাল বা ভেটকি মাছের চাহিদা দেশজুড়ে অনেক বেশি। গভীর সমুদ্রের মাছ হওয়ায় কোরাল সব সময় বাজারে পাওয়া যায় না, তাই এর দাম তুলনামূলক বেশি।”

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, লাল কোরাল গভীর সমুদ্রের মাছ এবং সেন্টমার্টিন চ্যানেলে এ ধরনের মাছ তুলনামূলক বেশি ধরা পড়ে। বেশ কিছুদিন ধরে সাগরে মাছ কম পাওয়া যাচ্ছিল। বুধবার থেকে আবার ভালো মাছ ধরা পড়ছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ সিনিয়র মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম তাজকিরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাল কোরাল একটি সুস্বাদু ও মূল্যবান মাছ। সাধারণত এক থেকে নয় কেজি ওজনের এই মাছ বঙ্গোপসাগরের গভীর জলে পাওয়া যায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com