1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

মিয়ানমার সীমান্তে গুলিতে টেকনাফের শিশু আহত, মৃত্যুর খবর সঠিক নয়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০১/২০২৬ ১০:০৪ এএম

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের গোলাগুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। শিশুটি মারা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ রেফার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে গুলিটি মিয়ানমার দিক থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা গুলি ছুড়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাখাইন রাজ্যে আরাকান আর্মি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও মিয়ানমার জান্তার মধ্যে চলমান সংঘর্ষের ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় গোলাগুলি হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com