1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টেকনাফে অস্ত্রের মুখে বিকাশের ১৮ লাখ টাকা ছিনতাই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০১/২০২৬ ৫:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফে বিকাশ কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ রোববার দুপুর পৌনে ২টারদিকে হ্নীলা ইউনিয়নের লেদা বক্কর মেম্বারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড ক্যাম্প হতে বের হয়ে একটি টমটম লেদা বক্কর মেম্বারের রাস্তার মাথায় পৌছালে একদল দূর্বৃত্ত টমটমের (ইজিবাইক) গতি রোধ করে। এসময় দূর্বৃত্তরা অস্ত্রের মুখে বিকাশ কর্মী হানিফের নিকট থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনা স্থলেই ওই ব্যাগে ১৮ লাখ ৩২ হাজার টাকা ছিলো বলে জানায় বিকাশ কর্মী হানিফ।

‎হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, আমি এলাকার বাহিরে। স্থানীয় লোকজন মারফতে এই ধরনের একটি খবর শুনেছি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‎এই ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের আটক করে টাকা উদ্ধারের তৎপরতা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com