1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত গ্রেপ্তার, গোলাগুলিতে একজন নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০১/২০২৬ ৫:৩৫ পিএম

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ ১৯ জন ডাকাত আটক করা হয়েছে। অভিযানের সময় গোলাগুলিতে ডাকাত দলের সদস্য মোঃ আনিস, ৪০, গুলিবিদ্ধ হয়ে মারা যান।

রবিবার (১১ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের লকলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা বিশেষ অভিযান চালায়। অভিযানকালে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়ার একপর্যায়ে একটি বোট থেকে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। এতে ডাকাত সদস্য মোঃ আনিস গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়ার পর একটি বোট আটক করা হয়। তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়। আহত ডাকাতকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাত ২টা ৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জব্দ করা আলামতসহ আটক ডাকাতদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/আশিক

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com