1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ, মৎস্য শ্রমিকের পা বিচ্ছিন্ন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০১/২০২৬ ৯:৫৪ এএম

মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও রাখাইনের রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী এবং জান্তার ত্রিমূখী লড়াইয়ের প্রভাবে কক্সবাজারের টেকনাফ সীমান্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এবার টেকনাফ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফ (২৮) নামে এক মৎস্য শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ সোমবার সকাল ১০টা নাগাদ হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের লম্বা বিল এলাকার বাসিন্দার ফজল করিমের ছেলে। তিনি স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের ঘেরে কাজ করতেন।

আহতের ভাই মো. আমিন ‘বার্তা বাজার’কে জানান, বাংলাদেশ-মিয়ানমার উনছিপ্রাং সীমান্ত সংলগ্ন আমিনের দ্বীপ এলাকায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের বাসিন্দা হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে স্থানীয় বিএনপি নেতা জুনাইয়েদ আলী সীমান্তরক্ষী বাহীনীর উপর দায় চাপিয়ে বলেন, বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী মাইন পুঁতে যাচ্ছে, সেই মাইনে স্থানীয়রা আহত হচ্ছে। এটার দায়ভার বিজিবিকেই নিতে হবে।

প্রসঙ্গত, গতকাল রোববার মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে হোয়াইক্যং এলাকার ১২ বছরে শিশু আফনান গুলিবিদ্ধ হয়ে চমেক হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে চিকিৎসাধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com