1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টেকনাফে গুলিবিদ্ধ শিশুর পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিল বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০১/২০২৬ ৫:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর পরিবারকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছে বিজিবি। এ সময় নগদ ১ লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেন ৬৪-বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার হোয়াইক্যংয়ে উখিয়া বিজিবির উনছিপ্রাং সীমান্ত ফাঁড়িতে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গুলিবিদ্ধ শিশু হুজাইফা সুলতানা আফনান ওরফে পুতুনি (১২) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

৬৪-বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ শিশুর পরিবারকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সীমান্ত এলাকায় যাতায়ত না করতে সচেতন করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com