1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

২৪ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার : ২ মাদক কারবারি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০১/২০২৬ ৩:০২ পিএম

শহরের উত্তর নুনিয়ারছড়ায় ২৪ কোটি টাকা মূল্যের ৬ লক্ষ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

সোমবার বিকালে র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।

তিনি জানান,সাগর পথে মাদকের বড় একটি চালান পাচার করে মজুদের তথ্যের ভিত্তিতে সোমবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগর উপকূলের প্যারাবনে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ২ জন কে আটক করা হয়।

“ পরে তাদের দেয়া তথ্য মতে, প্যারাবনে বালি চাপা দেয়া অবস্থায় প্লাস্টিক চটের দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৬ লাখ ৩০ হাজার ইয়াবা এবং ১০ কেজি হেরোইন। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ কোটি টাকা। “

আটককৃতরা হল- চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাব- ১৫ অধিনায়ক।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com