1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

কক্সবাজার-৪ আসনের জামায়াতের প্রার্থী

নূর আহমদ আনোয়ারীকে নিয়ে পিনাকীর ফেসবুক পোস্ট ভাইরাল

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ০১/০২/২০২৬ ১০:৫৭ এএম

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নূর আহমদ আনোয়ারীকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষক পিনাকীর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া পোস্টে পিনাকী মাওলানা নূর আহমদ আনোয়ারীর রাজনৈতিক জীবন, সততা ও নেতৃত্বের বিষয়টি তুলে ধরে উখিয়া ও টেকনাফবাসীর প্রতি তাঁকে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি লেখেন, সীমান্তবর্তী জনপদ উখিয়া ও টেকনাফের আগামীর জনপ্রতিনিধি হিসেবে মাওলানা নূর আহমদ আনোয়ারী জনগণের আস্থার প্রতীক।

পোস্টে উল্লেখ করা হয়, মাওলানা নূর আহমদ আনোয়ারী দীর্ঘ ২২ বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদী শাসনামলে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে জয়ী হলেও তাঁকে গায়ের জোরে হারিয়ে দেওয়া হয় বলে দাবি করা হয়।

তিনি আরও লিখেন, বর্তমানে তিনি একটি আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

পিনাকী তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, মাওলানা আনোয়ারী একজন পরীক্ষিত, সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ এবং ‘জুলাইয়ের পরীক্ষিত যোদ্ধা’। তিনি উখিয়া ও টেকনাফবাসীর উদ্দেশ্যে আগামী ১২ ফেব্রুয়ারি গণরায়ে তাঁকে নির্বাচিত করার আহ্বান জানান এবং বলেন, জনগণের আমানত আনোয়ারী যথাযথভাবে রক্ষা করবেন।

ভাইরাল এই পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com