1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়া ও টেকনাফে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসিটিভি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ৬:৪৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উখিয়ার ৪৮টি এবং টেকনাফের ২৫টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি বসানোর জন্য বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার ৪৮টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মোট ১৫ লক্ষ ৭০ হাজার ৪০০ টাকা। অপরদিকে টেকনাফ উপজেলার ২৫টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৮ লক্ষ ২০ হাজার টাকা। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য ৩২ হাজার ৮০০ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে মোট ৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এর মধ্যে একটি ক্যামেরা থাকবে প্রিসাইডিং অফিসারের কক্ষে, দুইটি সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারের কক্ষে এবং বাকি তিনটি ভোটকেন্দ্রের সম্মুখ ও পশ্চাৎ অংশে স্থাপন করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আ: আজিজ জানান, উখিয়া ও টেকনাফসহ জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের মাধ্যমে নির্বাচনকে আরও স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য করা সম্ভব হবে। ইতোমধ্যে অধিকাংশ কেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ শেষের পথে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও কোস্টগার্ড কঠোরভাবে দায়িত্ব পালন করবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com