1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ৯:০১ পিএম

কক্সবাজার শহরে এনজিওর কিস্তির টাকার বিষয় নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যা করার অভিযোগে রবিউল হোসাইন ওরফে রবি (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটামও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিলে কক্সবাজার সদর মডেল থানার একটি দল অভিযান শুরু করে। পরে দুপুর দেড়টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ঝিলংজা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে প্রতিবেশী আজিমকে হত্যার অভিযোগ রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল দুপুরে আসামির বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে ভুক্তভোগী আজিমের সঙ্গে রবিউলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল ঘরের পাশ থেকে একটি কাঠের বাটাম এনে আজিমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

পুলিশ আরও জানায়, শুক্রবার সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ থানায় এসে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com