1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ৭:৪৬ পিএম

কক্সবাজারের টেকনাফে একটি সিএনজি অটোরিকশি তল্লাশি করে বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে মোহাম্মদ নবী (৪০) নামের এক ব্যক্তির পায়ের উরুতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

এ ঘটনায় মোহাম্মদ নবীর পাশাপাশি নুরুল আমিন (২৯) ও মো. শাহজাহান (৪৫) নামে আরও দুজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মোহাম্মদ নবী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ (ই) ব্লক-৩৯ এর বাসিন্দা বলে জানা গেছে। অন্য দুইজন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া পিস্তলটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com