1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

সেন্টমার্টিনে মাদক ও বিদেশি মদসহ ১০ চোরাকারবারি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ১১:৪০ পিএম

কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ ১০ জন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকেল ৫টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বোট থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত এই সব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।

অভিযান চলাকালে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে বোটে থাকা ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়, যারা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা।

জব্দকৃত আলামত ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: কক্সবাজারে জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com