1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

টেকনাফে ডগ ‘হেনরি’র সহায়তায় প্রাইভেটকার থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ১:৫৫ পিএম

টেকনাফের শীলখালী এলাকায় প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে আনুমানিক ৩৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।

আটক ব্যক্তি হলেন টেকনাফ আলিয়াবাদ গ্রামের বাসিন্দা মোস্তাক মিয়ার ছেলে নাসির উদ্দীন (২৫)।

উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ১৫ এপ্রিল বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ এপ্রিল রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান।উখিয়া সম্পর্কিত তথ্য

এ সময় নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবি ডগ “হেনরি”-এর সহায়তায় গাড়িটির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো কালো কসটেপে মোড়ানো ১৮টি মিনি প্যাকেট থেকে মোট ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com