1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

একদিনের অভিযানে টেকনাফে ১৮ অপরাধী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ২:০৯ এএম

কক্সবাজারের টেকনাফে পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানার পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধ চক্রের ১৮ জন আসামীকে গ্রেপ্তার করেছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, টেকনাফ থানা এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১ জন জিআর সাজা পরোয়ানার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৭টি জিআর পরোয়ানা, ৭টি সিআর পরোয়ানা এবং নিয়মিত মামলার আরও ৩ জনসহ সর্বমোট ১৮ জন আসামীকে আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পরোয়ানা তামিলের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com