1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৪/২০২৬ ১০:৪১ পিএম

টেকনাফে মাদক মামলার সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সোমবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির নাম মো. জাকির হোসেন (৩৫)। তিনি একটি মাদক মামলায় আদালতের রায়ে সাত বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিবি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি দল সোমবার সন্ধ্যা ৬টায় ছোট হাবিব পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

​র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com