1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ২:৩৬ পিএম

কক্সবাজারের টেকনাফে একটি মিনি ট্রাক খাদে পড়ে এক শ্রমিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. জিসান (২২)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি গ্রামের ইউসুফের ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশ থেকে টেকনাফের হ্নীলা অভিমুখে যাওয়া একটি মিনি ট্রাক কানজরপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক জিসান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন। মিনি ট্রাকটিতে বিয়ে অনুষ্ঠানের সাজসজ্জার সরঞ্জাম ছিলো।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com