1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবাসহ মরিচ্যায় ২ পাচারকারী আটক মাতারবাড়িতে জ্বিন তাড়ানোর নামে শরীরে আগুন, ৪ দিন পর বৃদ্ধের মৃত্যু এবার এস আলমের মালয়েশিয়ার হোটেলের দিকে নজর, দেশে দেশে বিস্তৃত হচ্ছে তদন্ত মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ সৌদির পতাকায় কালেমা থাকায়, মাটিতে রাখেনি ফিফা টেকনাফে ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নিখোঁজের ১২ ঘণ্টা পর ঈদগাঁও নদীতে মিলল পল্লব দে’র মরদেহ মহেশখালীতে মাইকিং করে বনকর্মীদের উপর হামলা: আহত একাধিক কক্সবাজারের মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট উখিয়ায় বনের জমিতে বিলাসবহুল বাড়ি!

কক্সবাজারে র‍্যাবের বিশেষ অভিযানে ৩ পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ১২:৪৯ এএম

কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পৃথক বিশেষ অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র মামলার একাধিক পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। শুক্রবার ও শনিবার পরিচালিত এসব অভিযানে মোট তিনজন দুর্ধর্ষ আসামিকে আটক করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কক্সবাজার সরকারি কলেজ এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি কলিম উল্লাহ ওরফে ‘কলিম ডাকাত’কে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে।
র‍্যাব জানায়, কলিম উল্লাহর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্রসহ মোট ২১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তীতে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক মো. জাকারিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি লেদা ক্যাম্প এলাকার শফিক আহম্মদের ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, শুক্রবার সন্ধ্যায় মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের উত্তর মহুরীঘোনা এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল কাদের ওরফে ‘ফজইল্যা ডাকাত’ (৫২)কে আটক করা হয়।
র‍্যাব জানায়, তিনি ওই এলাকার একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও দাঙ্গাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অস্ত্র মামলায় আদালতের দেওয়া সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে মহেশখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com