1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার এস আলমের মালয়েশিয়ার হোটেলের দিকে নজর, দেশে দেশে বিস্তৃত হচ্ছে তদন্ত মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ সৌদির পতাকায় কালেমা থাকায়, মাটিতে রাখেনি ফিফা টেকনাফে ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নিখোঁজের ১২ ঘণ্টা পর ঈদগাঁও নদীতে মিলল পল্লব দে’র মরদেহ মহেশখালীতে মাইকিং করে বনকর্মীদের উপর হামলা: আহত একাধিক কক্সবাজারের মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট উখিয়ায় বনের জমিতে বিলাসবহুল বাড়ি! রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তিতে ১৮,১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

টেকনাফে ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ৮:১২ পিএম

টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী এনামকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে দুই ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে এনামের দোকানে আসেন। পরে তারা তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে পরিবার ও স্বজনরা কোনো নিশ্চিত তথ্য জানতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর ভাই জিয়াবুল বলেন, এনামকে কোথায় নেওয়া হয়েছে এবং কারা নিয়ে গেছেন সে বিষয়ে তারা কিছুই জানেন না। তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় এনামের ভাবী আকলিমা আকতার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজ এনামের সন্ধান ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com