1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারে ধরা পড়ল বাংলাদেশি ১১ পাচারকারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ৬:১৩ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে গাঁজা ও জন্মনিয়ন্ত্রণ ঔষধ পাচারের অভিযোগে ১ জন নারীসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সে দেশের সশস্ত্র বাহিনী আরাকান আর্মি (এএ)।

শুক্রবার, ২৪ এপ্রিল দুপুরে রাখাইন রাজ্যের রাঠেডং টাউনশিপের ডনপাইক ও শিলখালির মধ্যবর্তী উপকূলীয় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ওইদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইঞ্জিন বিকল হয়ে একটি নৌকা নোঙর করা অবস্থায় দেখে মিয়ানমার কোস্ট গার্ড। তল্লাশি চালিয়ে ওই নৌকা থেকে ৬ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৭ জন বাংলাদেশিকে আটক করা হয়। নৌকাটি থেকে মোট ২৩টি প্যাকেটে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার মধ্যে ৩ কেজি ওজনের ৩টি ব্যাগ, ২ কেজির ৩টি প্যাকেট এবং ১ কেজির ১৭টি প্যাকেট ছিল। এছাড়া ২ ব্যাগ জন্মনিয়ন্ত্রণ বড়ি, ৪টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে দুপুর ২টা ১৮ মিনিটের দিকে ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধার করতে আসা আরও একটি নৌকাসহ ৪ জন বাংলাদেশিকে আটক করে আরাকান আর্মির সদস্যরা। বর্তমানে আটক ১১ জন বাংলাদেশি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ নৌকা দুটি আরাকান আর্মির হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের ধারণা, জব্দকৃত নৌকাগুলো টেকনাফ উপকূলের হতে পারে, তবে আটককৃতদের সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com