1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে ৬ দিন নিখোঁজ যুবক, অপহরণের আশঙ্কা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ৮:৫২ পিএম

নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে সামুংচিং চাকমা (৪০) নামে এক ব্যক্তি গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

২২ এপ্রিল সকালে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া ও পালংখালী সীমান্ত এলাকায় এই নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ সামুংচিং চাকমা হোয়াইক্যং লম্বা ঘোনার উগবা চাকমার ছেলে।

নিখোঁজ ব্যক্তির স্ত্রী চামমি ইয়াউ চাকমা জানান, গত ২২ এপ্রিল সকালে সামুংচিং তার আত্মীয় ইবাচিং চাকমাকে সাথে নিয়ে নাফ নদীতে কাঁকড়া ধরতে যান। ইবাচিং ফিরে এলেও সামুংচিং আর বাড়ি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে নাফ নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী তাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে গিয়ে থাকতে পারে।

সামুংচিং চাকমা ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার চার সন্তান রয়েছে, যার মধ্যে বড় মেয়েটি অষ্টম শ্রেণিতে পড়ে এবং ছোট ছেলেটি এখনো অনেক ছোট। স্বামীকে হারিয়ে স্ত্রী চামমি ইয়াউ চাকমা এখন সন্তানদের ভবিষ্যৎ ও জীবনধারণ নিয়ে অত্যন্ত শঙ্কিত। তিনি তার স্বামীকে জীবিত অথবা মৃত, যেভাবেই হোক ফিরে পেতে প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন।

স্থানীয় নেতা আলো চাকমা জানান, নিখোঁজ সামুংচিং অত্যন্ত দরিদ্র এবং অসহায় মানুষ ছিলেন। তার নিখোঁজের পর থেকে পরিবারে শোকের মাতম চলছে। নিখোঁজের বিষয়টি ইতিমধ্যেই উখিয়া ও টেকনাফ থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , সামুংচিং চাকমা নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং নিখোঁজ ব্যক্তির খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com