1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ-হাসনাত জেলা পরিষদের তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: প্রশাসক অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহির গ্রেফতার পটিয়ায় ২৭০০ ইয়াবাসহ টেকনাফের রোহিঙ্গা দম্পতি আটক কক্সবাজারে ২০ হাজার টাকায় শিশু কেনার দাবিটি ‘গুজব’, মুক্ত পর্যটক দম্পতি টেকনাফে সালিশ বৈঠকে হামলায় ইউপি সদস্য আহত ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল নারীর হাতে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি শহীদ জিয়ার ভাষণ বাংলাদেশের জনগণকে জাতীয় মুক্তির দিকে নিয়েছিল: ভারতীয় হাইকমিশনের বিবৃতি জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’

টেকনাফে সালিশ বৈঠকে হামলায় ইউপি সদস্য আহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ৫:১৫ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে সালিশ বৈঠকে এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলম গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) বিকেলে সেন্টমার্টিন দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেন্টমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য ছৈয়দ আলম ও সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে গলাচিপা এলাকায় একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই অবস্থান নেয়। সালিশ চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ছৈয়দ আলমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় ইউপি সদস্য ছৈয়দ আলম মাথায় গুরুতর আঘাত পান।

আহত ইউপি সদস্য ছৈয়দ আলম বলেন, আমার একটি বিচার সালিশ বৈঠক ছিল। সেখানে পরিকল্পিতভাবে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল, যা আমি জানতাম না। সালিশের একপর্যায়ে কথাকাটাকাটি হলে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমার মাথায় দা দিয়ে আঘাত করা হয়েছে। আমি এখন চিকিৎসাধীন আছি।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ বলেন, আমার বড় ছেলের সঙ্গে অপর একটি ছেলেকে নিয়ে আগের দিন ঝগড়ার ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে নিরপেক্ষ বিচার না করে উল্টো আমার ছেলেকে মারধর করা হয়। এতে আমার আত্মীয়-স্বজন উত্তেজিত হয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় কে কাকে আঘাত করেছে তা বলতে পারছি না। এ ঘটনায় আমিও আহত হয়েছি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলমকে নির্বাচনে পরাজিত প্রার্থী রশিদ আহমেদ ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আহত করেছে। বিষয়টি ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, সেন্টমার্টিনে একটি সালিশ বৈঠকে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে এক ইউপি সদস্য আহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com