1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন!

উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ২:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত ১৮ বছর বয়সী এক যুবককে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। বৃহস্পতিবার (৪ জুন) রাতে টেকনাফের কাঞ্জরপাড়া বাজার এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে আবছার নামে ওই যুবক অপহরণের শিকার হন। ঘটনার পর তার পিতা র‌্যাব-১৫ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল উদ্ধার অভিযানে নামে।

র‌্যাবের দাবি, সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদের পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় আভিযানিক দল। পরে একই দিন রাত ৮টার দিকে টেকনাফের কাঞ্জরপাড়া বাজার এলাকার সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ কারণে অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, উদ্ধার করা যুবককে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com