1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ, আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ১:১৫ এএম

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ এবং একজন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ জুন) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. হানিফুর রহমান ভূঁইয়া রাতে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মায়ানমার থেকে হস্তচালিত কাঠের নৌকায় ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে। ৯ জুন বিকেল সাড়ে তিনটার দিকে চৌধুরীপাড়া কেকে খাল এলাকায় টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির নৌকা তল্লাশি করে জালের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা এবং নৌকার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

বর্তমানে আটক আসামি, জব্দকৃত ইয়াবা ও নৌকার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com