1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার পরীক্ষা দিতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার টেকনাফ-উখিয়ার বনভূমিতে সাড়ে ২৭ লাখ বৃক্ষ রোপন ৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত টেকনাফে ইয়াবাসহ সিএনজি চালক আটক; সিএনজি জব্দ একাধিক প্রকল্প বরাদ্দে জামায়াত এমপির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণকারী হাসনাত-সারজিসরা ৬০০ শিশুর মৃত্যুর পেছনে দায়ী : মো. তারেক হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

টেকনাফ-উখিয়ার বনভূমিতে সাড়ে ২৭ লাখ বৃক্ষ রোপন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ১২:৩৭ পিএম

প্রধানমন্ত্রী ঘোষণা, ৫বছরে ৫কোটি বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বিভাগাীয় বন কর্মকর্তা (কক্সবাজার দক্ষিণ) ডিএফও’র সার্বিক তত্ত্বাবধানে চলতি মৌসুমে টেকনাফ ও উখিয়ায় ২৭লাখ ৫৬হাজার ১শ টি বৃক্ষ রোপন করা হয়েছে। প্রায় ১হাজার ১শ ৩হেক্টর বনভুমিতে নতুন করে এই বৃক্ষ রোপন করা হয়েছে বলে জানাগেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার জেলায় রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্বারা বন, বনভুমি এবং বন্যপ্রাণীর যে অপুরণীয় ক্ষতি হয়েছে। তা পুনরুদ্ধারে প্রকল্পটি সহায়ক ভুমিকা রাখতে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বনবিভাগ সুত্র জানায়, টেকনাফ রেঞ্জের মুচনী বিটে ২০ হেক্টরে ৫০হাজার, হ্নীলা বিটে ৬০ হেক্টরে ১লাখ ৫০হাজার ও মধ্য হ্নীলা বিটে ১শ হেক্টরে ২লাখ ৫০হাজার গাছের চারা রোপন করা হয়েছে। শীলখালী রেঞ্জের শীলখালী সদর বিটে ৪০ হেক্টরে ১লাখ, মাথাভাঙ্গা বিটে ৪০ হেক্টরে ১লাখ গাছের চারা রোপন করা হয়েছে। এছাড়া হোয়াইক্যং রেঞ্জের হোয়াইক্যং বিটে ১শ ৯০হেক্টরে ৪লাখ ৭৫হাজার, মনখালী বিটে ৩০হেক্টরে ৭৫হাজার গাছের চারা রোপন করা হয়েছে বলে বনবিভাগ সুত্র জানায়।
অপরদিকে উখিয়া উপজেলার উখিয়া রেঞ্জের থাইংখালী বিটে ১শ ৫০হেক্টরে ৩লাখ ৭৫হাজার, দোছড়ি বিটে ৫০হেক্টরে ১লাখ ২৫হাজার ও উখিয়া সদর মধুরছড়া বিটে ৬০ হেক্টরে ১লাখ ৫০হাজার গাছের চারা রোপন করা হয়েছে। রাজারকুল রেঞ্জাধীন উখিয়া উপজেলার পাগলিরবিল বিটে ৫০হেক্টরে ১লাখ ২৫হাজার বৃক্ষ রোপন করা হয়। এছাড়া ইনানী রেঞ্জের রাজাপালং বিটে ৫০হেক্টরে ১লাখ ২৫হাজার, জালিয়াপালং বিটে ৫০হেক্টরে ১লাখ ২৫হাজার ও ইনানী সদর বিটে ৫০হেক্টরে ১লাখ ২৫হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। চোয়াংখালী বিটে ৯০ হেক্টর বনভুমিতে ২লাখ ২৫হাজার বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
এছাড়া উপকুলীয় বন বিভাগ চট্টগ্রামের আওতায় টেকনাফের হ্নীলা বিটের জাদীমুড়া থেকে চৌধুরীপাড়া পর্যন্ত বাঁধ বনায়নে ১লাখ ও চৌধুরীপাড়া এলাকায় ১লাখ ১১হাজার ১শ টি ম্যানগ্রোভ প্রজাতির চারা রোপনের কাজ চলমান রয়েছে বলে জানাগেছে।
বনবিভাগ জানায়, অর্জুন, হরতকি, বহেরা, চিকরাশি, জারুল, কাজলভাদী, গর্জন, সিভিট, পলাশ, বকুল, সিলকড়ি, চাকুয়া, কড়ই, সেগুন, গামার, ধারমারা, সোনালো, কৃষ্ণচুড়া, ছাতিয়ান, কাঞ্চন, বুদ্ধ নারিকেল, শিমুল, বক্সবাদম, কাঠবাদাম, আমলকি, জলপাই, কালোজাম, পুতিজামসহ ৫৬টি বিপন্ন প্রজাতির দেশীয় উদ্ভিদের চারা। বনবিভাগ সুত্র জানায়, সৃজিত বাগান সমুহ দীর্ঘ মেয়াদী। এছাড়া ওষুধী, ফলজ ও বনজ বৃক্ষরাজি।

#বন,বনভুমি এবং বন্যপ্রাণী পুনরুদ্ধারের চেষ্টা।
#রোপিত হয়েছে ৫৬ প্রজাতির গাছ।
#সবই বনজ ফলজ ও ওষুধী গাছ।
#১হাজার ১শ ৩হেক্টরে সৃজিত সাড়ে ২৭লাখ গাছ।
#ভয়ে-আতংকে মানুষ পাহাড়ে যান না।
#পাহাড় ও বন বিমুখ সাধারণ মানুষ।
#কাঠের পরিবর্তে গ্যাসই এখন জ¦ালানী।
#নতুন বাগানে এক অপার সম্ভবনা।

স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, এক সময় কাঠুরিয়াদের দিয়েই পাহাড় থেকে কাঠ বা লাকড়ী সংগ্রহ করা হতো। পাহাড় থেকে সংগ্রহকৃত কাঠ বা লাকড়ী, স্থানীয়রা জ¦ালানী হিসেবে ব্যবহার করতেন। কালের পরিবর্তে এখন কাঠ বা লাকড়ীর ব্যবহার অনেকটা কমে গেছে। আধুনিকতার ছোঁয়াচে মানুষ এখন পাহাড় বিমুখ হয়ে পড়েছে। তারা গ্যাস বা অন্যকিছু জ¦ালানী হিসেবে ব্যবহার করছেন। লোকজনের মতে, ২০১৭সনে টেকনাফ-উখিয়ায় লাখ লাখ রোহিঙ্গার আগমনের ঘটে। এরপর থেকে পাহাড়ী জনপদ; সবুজ এই বনভুমি অনেকটা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পাহাড় কেন্দ্রীক ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যের কারণে টেকনাফ-উখিয়ার পাহাড় সমুহ রীতিমত এক আতংকের নাম। কাঠুরিয়া এমনকি পাহাড়ের পাদদেশে অবস্থান করা প্রান্তীক কৃষকদের জন্যও ভয়ংকর হয়ে উঠেছে এখানকার বনাঞ্চল। ভয়ে আতংকে লোকজন পাহাড়ে যেতে পারেন না। ফলে পাহাড় সমুহ এখন নির্জন এবং নিরবতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞদের মতে উল্লেখিত কারণে এবারকার সৃজিত বাগান অক্ষুন্ন এবং দীর্ঘ মেয়াদী থাকবে। তাদের মতে, মানুষ দিন দিন সচেতন হচ্ছেন। সবুজ বনায়নের প্রতি মানুষের আকৃষ্ট যেমন বাড়ছে। তেমনি কারণে অকারণে পাহাড় নির্ভর মানুষের সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। এছাড়া ডাকাত বা অপহরণ আতংকের কারণে সাধারণ মানুষ দিন দিন পাহাড় বিমুখ হয়ে পড়ায় টেকনাফ ও উখিয়ার বনাঞ্চলে সৃজিত নতুন বাগানে অপার সম্ভবনা দেখা দিয়েছে। সৃজিত ১২ লক্ষ গাছের মধ্যে ওষুধী ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। দীর্ঘ মেয়াদী এইসব গাছ বড় হয়ে অক্সিজেন দিবে। পাশাপাশি আগামীতে উখিয়া-টেকনাফের ঘনবসতি এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষায় উল্লেখিত বৃক্ষরাজি এক অপরিসীম ভুমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবাদীসহ সংশ্লিষ্টরা।
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫বছরে ২৫কোটি বৃক্ষরোপনের আলোকে ইতিমধ্যে আমাদের কর্মযজ্ঞ শুরু শুরু হয়েছে। বনবিভাগ কর্তৃক টেকনাফের বনাঞ্চলে ১২লাখ চারা রোপনের পাশাপাশি চলতি মৌসুমে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগেও পৃথক ১০হাজার চারা রোপন করা হয়েছে। ফলজ বনজ ও ওষুধি গাছের এসব চারা বড় হয়ে অক্সিজেন সরবরাহ করবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে জানিয়ে তিনি বনাঞ্চলে এবং স্থানীয়ভাবে সৃজিত বৃক্ষরাজি রক্ষায় স্থানীয় এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
কক্সবাজার বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন জানান, যথাযথ প্রক্রিয়া মেনেই ১হাজার ১শ ৩হেক্টর বনভুমিতে সাড়ে ২৭লাখ গাছের চারা রোপন করা হয়েছে। দীর্ঘ মেয়াদী সৃজিত এসব বাগানে ফলজ বনজ ওষুধিসহ প্রায় ৫৬ প্রজাতির বৃক্ষ রয়েছে। সঠিক পরিচর্যার মাধ্যমে সৃজিত বৃক্ষরাজি রক্ষায় বনবিভাগ কাজ করবে। রোহিঙ্গা জনগোষ্ঠী দ্বারা বন বনভুমি ও এবং বন্যপ্রাণীর যে অপুরণীয় ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধারে সহায়ক ভুমিকা পালন করবে জানিয়ে ডিএফও আরো বলেন,দীর্ঘ মেয়াদী এসব বাগান রক্ষা করতে পারলে পরিবেশের যেমন উপকার হবে। তেমনি একদিন এই বৃক্ষরাজি অপার সম্পদে পরিণত হবে।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com