1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো

টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ৩:৩৫ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে দীর্ঘদিন জিম্মি থাকার পর পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার সরকারি বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতের নির্দেশে তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সীমান্ত দিয়ে পানির জারের সাহায্যে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করেন তিনজন। সীমান্তে দায়িত্ব পালনরত টেকনাফ ২ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের মধ্যে দু’জন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে জানান, প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে রাখাইনের কাউয়ারবিল ক্যাম্পে জিম্মি ছিলেন। সম্প্রতি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আটক তিন জনের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের কক্সবাজারের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com