1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো

টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ১২:০৬ পিএম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ডিজিটাল ডিভাইসসহ অনলাইন জুয়া চক্রের সঙ্গে সম্পৃক্ত ৯ জন জুয়াড়িকে আটক করেছে বিজিবি।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টায় টেকনাফের ডেইলপাড়া ও সাবরাং মন্ডলপাড়া এলাকায় দুটি আস্তানায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন-সাবরাং ইউনিয়নের শুক্কুর আলী (২৮), সাইফুল ইসলাম (২২), জাফর আলম (২৪), সোলেমান (১৫), আব্দুল হান্নান (২৩), মোহাম্মদ ইসমাইল (৩৭) এবং কুতুপালং এফডিএমএন ক্যাম্পের রোহিঙ্গা সদস্য নূরুল হাকিম (১৯), জান্নাত উল্লাহ (২২) ও মোহাম্মদ ইউনুস (২১)।

বিজিবি জানায়, গত প্রায় ৩ মাস ধরে এই চক্রটির ওপর নিবিড় গোয়েন্দা নজরদারি রাখা হয়েছিল। গোয়েন্দা তথ্যানুযায়ী, ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থ লগ্নি করে অনলাইন জুয়া পরিচালনার পরিকল্পনা করছিল এই চক্রটি। এই তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল সুকৌশলে তাদের আস্তানাগুলো ঘেরাও করে আটক করে।

প্রাথমিক তদন্ত ও ডিজিটাল তথ্য-উপাত্ত বিশ্লেষণে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্মে জুয়া খেলত। অর্থ লেনদেনের জন্য তারা বিকাশ, নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং কয়েক জন BINANCE ও BYBIT-এর মতো ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করত। তারা মূলত টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করত।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অনলাইন জুয়াসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com