1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন মিলেনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাশ ইউনিলিভারের উট জিতে নিলো টেকনাফের আরভিন কর্পোরেশন উখিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ নিখোঁজ, মায়ের অপেক্ষায় তিন সন্তান রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

ইউনিলিভারের উট জিতে নিলো টেকনাফের আরভিন কর্পোরেশন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ৯:৫৪ পিএম

দেশের সর্বদক্ষিণ উপকূলীয় সীমান্ত শহর টেকনাফে মাদকের কালিমা মুছে বৈধ ব্যবসার আলো ছড়াচ্ছে ‘হেভেন গ্রুপ’। গত এক যুগ ধরে ব্যবসায়িক সফলতায় একের পর এক অর্জনের পর, এবার ইউনিলিভারের একটি ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম ও বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার হিসেবে একটি উট ও একটি গরু জিতে নিয়েছে প্রতিষ্টানটি।

​গত ৫ সেপ্টেম্বর ইউনিলিভার বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে পুরস্কারের উট ও গরুটি হেভেন গ্রুপের চেয়ারম্যান হাজী আব্দুল করিমের হাতে তুলে দেন।

​জানা গেছে, ইউনিলিভার বাংলাদেশ বিশেষ একটি পণ্য বিক্রির ওপর বিভাগীয় ও জেলা পর্যায়ের ডিলারদের জন্য পুরস্কার ঘোষণা করে। “স্কীন কেয়ার উট পার্টি” প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে কক্সবাজার জেলা পর্যায়ে হেভেন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘আরভিন কর্পোরেশন’ প্রথম স্থান এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে। প্রথম পুরস্কার হিসেবে একটি উট এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি গরু অর্জন করে প্রতিষ্ঠানটি।

​এ অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে হেভেন গ্রুপের চেয়ারম্যান হাজী আব্দুল করিম বলেন, “প্রতি বছরই হেভেন গ্রুপের ঝুলিতে কোনো না কোনো সাফল্য যুক্ত হয়। তবে এই অর্জন শুধু আমার একার নয়; হেভেন গ্রুপের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফসল এটি।” সূত্র: বার্তা বাজার

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com